পশ্চিমবঙ্গ ICDS সুপারভাইজার নিয়োগ ২০২৬-এর বড় আপডেট। প্রায় ১৬,০০০ শূন্যপদে নিয়োগের সম্ভাবনা, যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানুন।
পশ্চিমবঙ্গে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া মহিলা প্রার্থীদের জন্য বড় সুখবর আসতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গ ICDS সুপারভাইজার নিয়োগ ২০২৬ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের জোর সম্ভাবনা তৈরি হয়েছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ বিভাগের অধীনে ICDS Supervisor, Cook এবং Helper পদে প্রায় ১৬,০০০ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে।
শেষবার ICDS Supervisor নিয়োগের বিজ্ঞপ্তি ২০১৯ সালে প্রকাশিত হয়েছিল। সেই হিসেবে প্রায় ৭ বছর পর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা থাকায় চাকরিপ্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত WBPSC-এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তাই প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
পশ্চিমবঙ্গ ICDS সুপারভাইজার নিয়োগ ২০২৬- সংক্ষিপ্ত বিবরণ
| বিষয় | বিস্তারিত |
| নিয়োগকারী সংস্থা | পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) |
| পদের নাম | ICDS Supervisor, Cook, Helper |
| মোট শূন্যপদ | ১৬,০০০ (সম্ভাব্য) |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
| চাকরির স্থান | পশ্চিমবঙ্গ |
| নির্বাচন প্রক্রিয়া | প্রিলিমস, মেইনস ও ইন্টারভিউ |
| বেতন | প্রায় ₹27,000 প্রতি মাসে |
| অফিসিয়াল ওয়েবসাইট | psc.wb.gov.in |
পশ্চিমবঙ্গ ICDS সুপারভাইজার শূন্যপদ ২০২৬
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ICDS Supervisor পদে বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ হতে পারে। যদিও অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি, তবুও প্রায় ১৬,০০০ পদে নিয়োগের সম্ভাবনার কথা জানা যাচ্ছে।
| পাদের নাম | শূন্যপদ |
| ICDS সুপারভাইজার | ১৬,000 |
| রাধুনী | পরে জানানো হবে |
| হেলপার | পরে জানানো হবে |
পশ্চিমবঙ্গ ICDS সুপারভাইজার নিয়োগ ২০২৬- এর শিক্ষাগত যোগ্যতা
আবেদন করার আগে প্রার্থীদের অবশ্যই নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
ICDS Supervisor পদের জন্য:
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
- বাংলা ভাষায় জ্ঞান থাকতে হবে।
Cook ও Helper পদের জন্য:
- স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ হতে হবে।
পশ্চিমবঙ্গ ICDS সুপারভাইজার নিয়োগ ২০২৬- এর বয়সসীমা
Supervisor পদের জন্য:
- ন্যূনতম বয়স: ১৮ বছর
- সর্বোচ্চ বয়স: ৩৯ বছর
Cook ও Helper পদের জন্য:
- ন্যূনতম বয়স: ১৮ বছর
- সর্বোচ্চ বয়স: ৩৫ বছর
বয়সে ছাড়
সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
| শ্রেণী | বয়সের ছাড় |
| এস সি | ৫ বছর |
| এসটি | ৫ বছর |
| ওবিসি-A | ৩ বছর |
| ওবিসি-B | ৩ বছর |
| পিডব্লিউবিডি | সরকারি নিয়ম অনুযায়ী |
পশ্চিমবঙ্গ ICDS সুপারভাইজার নিয়োগ ২০২৬-এর আবেদন পদ্ধতি
বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন করার ধাপ
- WBPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- One Time Registration (OTR) সম্পূর্ণ করুন।
- রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- ICDS Supervisor Recruitment 2026 লিঙ্কে ক্লিক করুন।
- আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।
- ছবি ও স্বাক্ষর আপলোড করুন।
- আবেদন ফি জমা দিন।
- সমস্ত তথ্য যাচাই করুন।
- আবেদনপত্র সাবমিট করুন।
- ভবিষ্যতের জন্য প্রিন্ট কপি সংরক্ষণ করুন।
পশ্চিমবঙ্গ ICDS সুপারভাইজার নির্বাচন প্রক্রিয়া ২০২৬
নিয়োগ প্রক্রিয়া তিনটি ধাপে সম্পন্ন হবে।
১. প্রিলিমিনারি পরীক্ষা
- মোট নম্বর: ১০০
- প্রশ্নের ধরন: MCQ
- উদ্দেশ্য: প্রাথমিক বাছাই
২. মেইনস পরীক্ষা
- মোট নম্বর: ৪০০
- প্রশ্নের ধরন: বর্ণনামূলক
- প্রতিটি পেপারের সময়: ৯০ মিনিট
৩. ব্যক্তিত্ব পরীক্ষা (Interview)
- মোট নম্বর: ৫০
- মেইনস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডাকা হবে।
মেইনস এবং ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে।
পশ্চিমবঙ্গ ICDS সুপারভাইজার নিয়োগ ২০২৬-এর বেতন কাঠামো
ICDS Supervisor পদে নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে প্রায় ₹27,000 বেতন পেতে পারেন। এছাড়াও DA, HRA এবং অন্যান্য সরকারি ভাতা প্রযোজ্য হতে পারে।
গুরুত্বপূর্ণ নথিপত্র
আবেদনের সময় নিম্নলিখিত নথিগুলি প্রয়োজন হতে পারে:
- মাধ্যমিক অ্যাডমিট কার্ড
- স্নাতক ডিগ্রির সার্টিফিকেট
- মার্কশিট
- আধার কার্ড
- পাসপোর্ট সাইজ ছবি
- স্বাক্ষর
- জাতিগত শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)
- EWS সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
- PwBD সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
দীর্ঘদিন পর প্রকাশ হতে চলা পশ্চিমবঙ্গ ICDS সুপারভাইজার নিয়োগ ২০২৬,পশ্চিমবঙ্গের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য একটি বড় সুযোগ হতে পারে। প্রায় ১৬,০০০ শূন্যপদে নিয়োগের সম্ভাবনা থাকায় প্রতিযোগিতাও যথেষ্ট বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগ্রহী প্রার্থীদের এখন থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করা উচিত এবং অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য নিয়মিত নজর রাখতে হবে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
পশ্চিমবঙ্গ ICDS সুপারভাইজার নিয়োগ ২০২৬ কবে প্রকাশিত হবে ?
অফিসিয়াল তারিখ ঘোষণা করা হয়নি। তবে আগামী ১/২ সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে।
WB ICDS Supervisor পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী?
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
WB ICDS Supervisor Vacancy 2026-এ কতটি শূন্যপদ থাকতে পারে?
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী প্রায় ১৬,০০০ শূন্যপদ থাকতে পারে।
ICDS Supervisor পদের বয়সসীমা কত?
১৮ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে।
WB ICDS Supervisor নির্বাচন প্রক্রিয়া কী?
প্রিলিমস, মেইনস এবং ব্যক্তিত্ব পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে।