Union Bank of India Apprentice Recruitment 2026- ১৮৬৫টি অ্যাপ্রেন্টিস পদের জন্য অনলাইনে আবেদন শুরু

Union Bank of India Apprentice Recruitment 2026 Apply Online শুরু হয়েছে ।১৮৬৫ টি পদের জন্য আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি বিস্তারিত ভাবে আলোচনা করা হলো ।

ব্যাংকিং সেক্টরে চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে Union Bank of India। সম্প্রতি Union Bank of India Apprentice Recruitment 2026-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে সারা ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ১৮৬৫টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ১৯ মে ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

যে সকল প্রার্থী সরকারি ব্যাংকে কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে চান, তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। নির্বাচিত প্রার্থীরা এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের পাশাপাশি প্রতি মাসে আকর্ষণীয় স্টাইপেন্ডও পাবেন। নিচে Union Bank of India Apprentice Recruitment সম্পর্কিত সম্পূর্ণ তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

📲 প্রতিদিন নতুন চাকরির আপডেট পেতে আমাদের সাথে যুক্ত হন

WhatsApp Join Telegram Join

সূচিপত্র

Union Bank of India Apprentice Recruitment 2026-সংক্ষিপ্ত বিবরণ

বিষয়বিস্তারিত
সংস্থার নামUnion Bank of India
পদের নামApperentice
মোট শূন্যপদ১৮৬৫ ( ৯৮ টি PwBD পোস্ট সহ )
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদন শুরু২৯ এপ্রিল ২০২৬
আবেদনের শেষ তারিখ১৯ মে ২০২৬
প্রশিক্ষণের সময়কাল১ বছর
নির্বাচন প্রক্রিয়াঅনলাইন পরীক্ষা ও স্থানীয় ভাষায় দক্ষতা পরীক্ষা
অফিসিয়াল ওয়েবসাইটhttps:// www.unionbankofindia.co.in

Union Bank of India Apprentice Recruitment 2026-এর গুরুত্বপূর্ণ তারিখসমূহ

প্রার্থীদের অবশ্যই গুরুত্বপূর্ণ তারিখগুলো মনে রাখতে হবে। শেষ তারিখের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

বিবরন তারিখ
আবেদন শুরু২৯ এপ্রিল ২০২৬
আবেদনের শেষ তারিখ১৯ মে ২০২৬
সম্ভাব্য পরীক্ষার তারিখমে/জুন ২০২৬
যোগ্যতার নির্ধারিত তারিখ১ এপ্রিল ২০২৬

Union Bank of India Apprentice 2026- শূন্যপদের বিবরণ

এই নিয়োগের মাধ্যমে ভারতের বিভিন্ন রাজ্যে মোট ১৮৬৫টি শূন্যপদে নিয়োগ করা হবে। সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র ও তেলেঙ্গানায়।

পশ্চিমবঙ্গের জন্য মোট ৫৬টি শূন্যপদ নির্ধারণ করা হয়েছে। এছাড়াও কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাট, বিহার, দিল্লি, মধ্যপ্রদেশসহ একাধিক রাজ্যে নিয়োগ করা হবে

Union Bank of India Apprentice 2026- এর জন্য শিক্ষাগত যোগ্যতা

Union Bank of India Apprentice Recruitment 2026-এ আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে।

তবে এটি গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রার্থীর স্নাতক ডিগ্রির ফলাফল ১ এপ্রিল২০২৬ বা তার আগে প্রকাশিত হতে হবে। এছাড়াও ১ এপ্রিল২০২২- এর আগে যারা স্নাতক সম্পন্ন করেছেন, তারা এই নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না।

Union Bank Apprentice Age Limit 2026

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে:

  • ন্যূনতম বয়স: ২০ বছর
  • সর্বোচ্চ বয়স: ২৮ বছর

সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

বয়সের ছাড়

বিভাগ বয়স
OBC৩ বছর
SC/ST৫ বছর
PwBD (UR/EWS)১০ বছর
PwBD (SC/ST)১৫ বছর
PwBD (OBC)১৩ বছর

Union Bank Apprentice Application Fee 2026

অনলাইনে আবেদন করার সময় প্রার্থীদের নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে।

বিভাগআবেদন ফি
General/OBC Male৯৪৪ টাকা
General/OBC Female৭০৮ টাকা
SC/ST/PwBD/Transgender২৩৬ টাকা

Union Bank Apprentice Recruitment 2026- এর নির্বাচন প্রক্রিয়া

Union Bank Apprentice 2026- এর নির্বাচন প্রক্রিয়া দুটি ধাপে সম্পন্ন হবে।

নির্বাচন ধাপ

  1. অনলাইন লিখিত পরীক্ষা
  2. স্থানীয় ভাষা দক্ষতা পরীক্ষা

যে প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাদের স্থানীয় ভাষার জ্ঞান যাচাই করা হবে।

Union Bank Apprentice Exam Pattern 2026

পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর নির্ধারিত থাকবে।

বিষয়প্রশ্ননম্বর
সাধারণ ও আর্থিক সচেতনতা২০ ২০
সাধারণ ইংরেজি২০ ২০
পরিমাণগত দক্ষতা ও যুক্তি ক্ষমতা২০ ২০
কম্পিউটার জ্ঞান২০ ২০
ইউনিয়ন ব্যাংকের পণ্য ও পরিষেবা২০ ২০

পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য

  • মোট প্রশ্ন: ১০০
  • মোট নম্বর: ১০০
  • সময়: ৬০ মিনিট
  • নেগেটিভ মার্কিং নেই

Union Bank Apprentice Salary 2026

নির্বাচিত প্রার্থীরা শাখার ধরন অনুযায়ী প্রতি মাসে স্টাইপেন্ড পাবেন।

শাখার ধরনমাসিক স্টাইপেন্ড
গ্রামীণ/আধা-শহরে₹১৫,০০০
শহরে₹১৮,০০০
মেট্রো শহর₹২০,০০০

ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার শুরু করার জন্য এই স্টাইপেন্ড যথেষ্ট আকর্ষণীয় বলে মনে করা হচ্ছে।

Union Bank of India Apprentice Recruitment 2026 Apply Online করার জন্য প্রয়োজনীয় নথিপত্র

  • আধার কার্ড
  • পাসপোর্ট সাইজ ছবি
  • গ্র্যাজুয়েশন মার্কশিট
  • প্যান কার্ড কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
  • PwBD সার্টিফিকেট
  • NAPS Registration Number
  • NATS Enrollment Number

Union Bank of India Apprentice Recruitment 2026-আবেদন পদ্ধতি

  1. অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন
  2. NAPS ও NATS পোর্টালে রেজিস্ট্রেশন করুন
  3. BFSI SSC Portal-এ লগইন করুন
  4. আবেদনপত্র সঠিকভাবে পূরণ করুন
  5. প্রয়োজনীয় নথি আপলোড করুন
  6. আবেদন ফি অনলাইনে জমা দিন
  7. Final Submit করে প্রিন্ট আউট সংরক্ষণ করুন

বর্তমানে ব্যাংকিং সেক্টরে চাকরির প্রতিযোগিতা অনেক বেশি। সেই পরিস্থিতিতে Union Bank of India Apprentice Recruitment 2026 নতুন গ্র্যাজুয়েটদের জন্য একটি দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে। এখানে কাজের অভিজ্ঞতার পাশাপাশি ব্যাংকের বাস্তব কাজ শেখার সুযোগও থাকবে।

বিশেষ করে যারা ভবিষ্যতে SBI, IBPS বা অন্যান্য ব্যাংক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই অ্যাপ্রেন্টিসশিপ অত্যন্ত উপকারী হতে পারে।

Union Bank of India Apprentice- এর গুরুত্বপূর্ণ লিঙ্ক

  1. অনলাইনে আবেদন করুন (ইউবিআই পোর্টাল) : এখানে ক্লিক করুন
  2. অনলাইনে আবেদন করুন ( বিএফএসআই এসএসসি পোর্টাল ) : এখানে ক্লিক করুন
  3. অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ : এখানে ক্লিক করুন
  4. অফিসিয়াল ওয়েবসাইট: এখানে ক্লিক করুন
  5. টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন: এখানে ক্লিক করুন।
  6. হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিন: এখানে ক্লিক করুন
  7. আরও চাকরির খবর পেতে : এখানে ক্লিক করুন

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

Union Bank Apprentice Recruitment 2026-এ কতটি শূন্যপদ রয়েছে?

মোট ১৮৬৫টি শূন্যপদ রয়েছে।

Union Bank Apprentice Recruitment 2026- এর আবেদন করার শেষ তারিখ কবে?

১৯ মে ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।

Union Bank Apprentice Recruitment 2026- এর শিক্ষাগত যোগ্যতা কী?

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে।

Union Bank Apprentice এর মাসিক স্টাইপেন্ড কত?

₹১৫,০০০ থেকে ₹২০,০০০ পর্যন্ত।

Union Bank Apprentice Recruitment 2026- এর নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে?

অনলাইন পরীক্ষা ও স্থানীয় ভাষায় পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে।

Leave a Comment

সূচিপত্র

সূচিপত্র