SBI Apprentice Syllabus 2026- এর সম্পূর্ণ তথ্য এখানে দেখুন। পরীক্ষার প্যাটার্ন, বিষয়ভিত্তিক সিলেবাস, গুরুত্বপূর্ণ টপিক, নম্বর বিভাজন, নেগেটিভ মার্কিং ও প্রস্তুতির বিস্তারিত তথ্য সহজভাবে দেওয়া হলো।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) আনুষ্ঠানিকভাবে SBI Apprentice Vacancy 2026- এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেসব প্রার্থী এসবিআই অ্যাপ্রেন্টিস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য SBI Apprentice Syllabus এবং পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে সঠিক ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে প্রার্থীদের অবশ্যই সম্পূর্ণ সিলেবাস, নম্বর বিভাজন, গুরুত্বপূর্ণ টপিক এবং পরীক্ষার ধরণ সম্পর্কে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে।
SBI Apprentice Syllabus 2026-এর বিবরণ
| বিষয় | তথ্য |
| সংস্থা | স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) |
| পরীক্ষার নাম | SBI Apprentice 2026 |
| পরীক্ষার মোড | অনলাইন |
| মোট প্রশ্ন | ১০০ |
| মোট নম্বর | ১০০ |
| সময়কাল | ১ ঘণ্টা |
| নেগেটিভ মার্কিং | ১/৪ নম্বর |
| বিষয়ের সংখ্যা | ৪টি |
SBI Apprentice exam pattern 2026
SBI Apprentice পরীক্ষায় প্রতিটি বিভাগ থেকে ২৫টি করে প্রশ্ন করা হবে। প্রতিটি প্রশ্ন ১ নম্বরের হবে এবং প্রতিটি বিভাগের জন্য ১৫ মিনিট সময় থাকবে।
| বিষয় | প্রশ্ন সংখ্যা | নম্বর | সময় |
| সাধারণ / আর্থিক সচেতনতা | ২৫ | ২৫ | ১৫ মিনিট |
| সাধারণ ইংরেজি | ২৫ | ২৫ | ১৫ মিনিট |
| পরিমাণগত যোগ্যতা | ২৫ | ২৫ | ১৫ মিনিট |
| যুক্তি ক্ষমতা ও কম্পিউটার দক্ষতা | ২৫ | ২৫ | ১৫ মিনিট |
| মোট | ১০০ | ১০০ | ৬০ মিনিট |
গুরুত্বপূর্ণ তথ্য
- পরীক্ষাটি CBT Mode-এ হবে
- প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৪ নম্বর কাটা হবে
- প্রশ্নপত্র বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় পাওয়া যাবে
সাধারণ / আর্থিক সচেতনতা সিলেবাস
এই অংশে ব্যাংকিং, অর্থনীতি এবং সাম্প্রতিক ঘটনাবলী থেকে প্রশ্ন করা হবে।
গুরুত্বপূর্ণ টপিক
- সাম্প্রতিক ঘটনাবলী
- ব্যাংকিং সচেতনতা (আরবিআই,এসবিআই,অন্যান্য সরকারি খাতের ব্যাংক)
- RBI সম্পর্কিত তথ্য
- বাজেট
- সরকারি প্রকল্প
- গুরুত্বপূর্ণ দিবস
- খেলাধুলা
- পুরস্কার ও সম্মাননা
- বই ও লেখক
সাধারণ ইংরেজি সিলেবাস
এই বিভাগে ইংরেজি Grammar এবং Vocabulary থেকে প্রশ্ন আসে।
- Vocabulary bangla ki hobe
- Reading Comprehension — অনুচ্ছেদ পড়ে প্রশ্নের উত্তর
- Fill in the Blanks — শূন্যস্থান পূরণ
- Error Detection — ভুল শনাক্তকরণ
- Sentence Improvement — বাক্য সংশোধন
- Cloze Test — গদ্যাংশ পূরণ
- Synonyms & Antonyms — সমার্থক ও বিপরীতার্থক শব্দ
- Vocabulary — শব্দভান্ডার
পরিমাণগত যোগ্যতা সিলেবাস
এই অংশে গণিতের প্রশ্ন করা হবে।
গুরুত্বপূর্ণ টপিক
- শতাংশ
- লাভ ও ক্ষতি
- গড়
- সময় ও কাজ
- সময়, গতি ও দূরত্ব
- ডেটা ব্যাখা (টেবিল,বার গ্রাফ,লাইন চার্ট , পাই চার্ট ইত্যাদি)
- সংখ্যা সিরিজ
- সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ
- তথ্য বিশ্লেষণ
যুক্তি ক্ষমতা ও কম্পিউটার দক্ষতা সিলেবাস
এই বিভাগে Logical Reasoning এবং Computer Knowledge থেকে প্রশ্ন আসে।
গুরুত্বপূর্ণ টপিক
- Coding-Decoding — কোডিং ও ডিকোডিং
- Blood Relation — রক্তের সম্পর্ক
- Seating Arrangement — বসার বিন্যাস
- Puzzle — ধাঁধা
- Direction Sense — দিক নির্ণয়
- MS Word ও Excel — এমএস ওয়ার্ড ও এক্সেল
- Internet — ইন্টারনেট
- Operating System — অপারেটিং সিস্টেম
- Keyboard Shortcut — কিবোর্ড শর্টকাট
SBI Apprentice Syllabus 2026 PDF Download
যেসব প্রার্থী SBI Apprentice Syllabus 2026 PDF Download করতে চান, তারা SBI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ সিলেবাস দেখতে পারবেন। পরীক্ষার আগে অফিসিয়াল নোটিফিকেশন অবশ্যই পড়ে নিন।
SBI Apprentice Syllabus 2026 পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
SBI Apprentice 2026 Preparation Tips
- সম্পূর্ণ সিলেবাস ও পরীক্ষার ধরণ বুঝুন।
- প্রতিদিন Mock Test দিন
- Current Affairs পড়ুন
- Previous Year Questions Practice করুন
- ছোট ছোট Notes তৈরি করুন
- প্রতিদিন নির্দিষ্ট সময় পড়াশোনা করুন
- দ্রুত পুনরাচনার জন্য সংক্ষিপ্ত নোট তৈরি করুন।
- sbi.co.in – অফিসিয়াল বিজ্ঞপ্তি গুলির সাথে আপডেট থাকুন ।
- শারীরিক ও মানসিক
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
SBI Apprentice Syllabus 2026-এ মোট কতটি বিষয় রয়েছে?
SBI Apprentice Syllabus 2026-এ মোট ৪টি বিষয় রয়েছে — সাধারণ/আর্থিক সচেতনতা, সাধারণ ইংরেজি, পরিমাণগত যোগ্যতা এবং যুক্তি ক্ষমতা ও কম্পিউটার দক্ষতা।
SBI Apprentice পরীক্ষায় Negative Marking আছে কি?
হ্যাঁ, পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৪ নম্বর কাটা হবে।
SBI Apprentice 2026 পরীক্ষার মোট সময় কত?
পরীক্ষার মোট সময়কাল ১ ঘণ্টা বা ৬০ মিনিট।
SBI Apprentice পরীক্ষায় মোট কতটি প্রশ্ন থাকবে?
অনলাইন পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন করা হবে এবং মোট নম্বর হবে ১০০।
SBI Apprentice Syllabus 2026 PDF কোথায় পাওয়া যাবে?
প্রার্থীরা SBI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে SBI Apprentice Syllabus 2026 PDF দেখতে ও ডাউনলোড করতে পারবেন।
SBI Apprentice পরীক্ষার প্রশ্নপত্র কোন ভাষায় হবে?
ধারণ ইংরেজি ছাড়া অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র বাংলা, হিন্দি এবং বিভিন্ন আঞ্চলিক ভাষায় পাওয়া যাবে।