West Bengal Voter list Under Adjudication বা Deleted কেন দেখাচ্ছে ? এর মানে কি এবং ভোটার তালিকায় নাম তুলতে হলে কি করতে হবে বিস্তারিত আলোচনা করা হলো –
west bengal SIR final voter list 2026 প্রকাশিত হয়েছে। ভোটার তালিকাটি মূলত তিনটি ক্যাটাগরিতে প্রকাশ করা হয়েছে। প্রথম ক্যাটাগরিতে যাদের নামের পাশে বিশেষ মন্তব্য নেই তাদের নাম ফাইনাল তালিকা অন্তর্ভুক্ত হয়েছে।
তবে আরো দুটি ক্যাটাগরিতে কিছু ভোটারের নামের পাশে Under Adjudication এবং Deleted লেখা দেখা যাচ্ছে। কেন এই দুটি লেখা দেখাচ্ছে এবং এর অর্থ কি ? তা নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো ।

West Bengal Voter list Under Adjudication এর মানে কি ?
ভোটার তালিকায় Under Adjudication দেখানোর অর্থ হলো, আপনি যে তথ্য ভোটার তালিকায় দিয়েছেন তা বর্তমানে যাচাই-বাছাই এর অধীনে রয়েছে। অর্থাৎ বিষয়টি সংশ্লিষ্ট জেলার নির্বাচন কর্তৃপক্ষের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে। SIR প্রক্রিয়ার সময় BLO যে ফর্মটি দিয়েছিলেন, সেই ফর্ম পূরণ করার সময় যদি কারো দেওয়া তথ্য সন্দেহজনক বা অসম্পূর্ণ বলে মনে হয়, তাহলে সেই নামটি ভোটার তালিকায় Under Adjudication ক্যাটাগরিতে রাখা হয়। এর অর্থ হলো আপনার দেওয়া তথ্যগুলো এখনও যাচাই করা হচ্ছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই আপনার নামের পাশে Under Adjudication লেখা দেখানো হয়েছে।
ভোটার তালিকায় Under Adjudication দেখালে কি করবেন ?
ভোটার তালিকায় আপনার নামের পাশে Under Adjudication লেখা থাকলে ভয় বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এর অর্থ হলো আপনার দেওয়া তথ্য গুলো বর্তমানে যাচাই-বাছাইয়ের অধীনে রয়েছে।
SIR প্রক্রিয়ার সময় BLO যে ফর্মটি আপনাকে দিয়েছিলেন, সেটি যদি আপনি সঠিকভাবে পূরণ করে বৈধ নথিপত্র জমা করে দিয়ে থাকেন, তাহলে সাধারণত কোন সমস্যা হবে না।
যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হলে নির্বাচনের আগে প্রকাশিত ফাইনাল ভোটার তালিকায় আপনার নাম অন্তর্ভুক্ত করা হতে পারে, যদি আপনি যোগ্য ও বৈধ ভোটার হয়ে থাকেন এবং যদি আপনার সমস্ত নথিপত্র সঠিক হয়ে থাকে। তাই West Bengal Voter list Under Adjudication স্ট্যাটাস দেখা গেলেও আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই ।
চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নামের পাশে Under Adjudication আছে কিনা চেক করার জন্য অফিসিয়াল লিংক নিচে দেয়া হল _
Search in Electoral Roll – Election Commission(https://electoralsearch.eci.gov.in)
ভোটার লিস্ট এ Under Adjudication কিভাবে চেক করবেন ?

Step 1️⃣:
আপনার মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারে Chrome কোন ব্রাউজার খুলুন ।
Step 2️⃣:
সার্চ বক্সে Electoral Roll লিখে সার্চ করুন ।
Step 3️⃣:
“Search in Electoral Roll – Election Commission ” লেখা অফিসিয়াল পেজে ক্লিক করুন ।
Step 4️⃣:
ওয়েবসাইট খুললে প্রথমে Search by EPIC অপশনটি দেখতে পাবেন ।
Step 5️⃣:
“Your EPIC Number” আরে আপনার ভোটার আইডি নম্বর ( EPIC Number) লিখুন ।
Step 6️⃣:
“Select Your State ” অপশনে গিয়ে আপনার রাজ্য নির্বাচন করুন – যেমন West Bengal ।
Step 7️⃣:
নিচে দেওয়া Captcha Code ঠিকভাবে পূরণ করুন ।
Step 8️⃣:
সবশেষে Search বাটনে ক্লিক করুন ।
👉 এরপর আপনার ভোটার তালিকায় সম্পূর্ণ তথ্য স্ক্রিনে দেখাবে। এখানে আপনি সহজেই দেখতে পারবেন আপনার নাম Under Adjudication– এ আছে কিনা ।
ভোটার তালিকা থেকে নাম বাদ (Deleted) হলে কি করবেন ?
West Bengal Voter list Under Adjudication ছাড়া ও কিছু ভোটারের পাশে Deleted লেখা দেখা যাচ্ছে। যাদের নামের পাশে Deleted দেখাচ্ছে, তাদের ভয় বা উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই। প্রয়োজনে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে পুনরায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে। অনলাইন বা অফলাইন -উভয় পদ্ধতির মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলা সম্ভব। নিচে নাম তোলা সঠিক পদ্ধতিগুলি ধাপে ধাপে দেখানো হলো ।
অনলাইনে ভোটার তালিকায় নাম তোলার পদ্ধতি

অনলাইনে ভোটার তালিকার নাম তুলতে হলে প্রথমে আপনার মোবাইল ,কম্পিউটার বা ল্যাপটপে যেকোন একটি Browser খুলতে হবে। , ফের পর শাস বক্সে Voters service Portal লিখতে অনুসন্ধান করুন। অথবা সরাসরি https://voters.eci.gov.in ওয়েবসাইটে প্রবেশ করুন ।
ওয়েবসাইটে ঢোকার পর নিচে স্ক্রল করে New Voters Registration অপশনটি খুজে নিয়ে সেখানে ক্লিক বা ট্যাগ করুন। এরপর নতুন ভোটার হিসেবে নিবন্ধন এর জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফরমটি পূরণ করতে হবে ।
ফর্ম পূরণের সময় পরিচয়পত্র, ঠিকানার প্রমাণসহ প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। সব তথ্য সঠিকভাবে জমা দিলে আপনার আবেদন নির্বাচন কর্তৃপক্ষ যাচাই করবে।
আপনার জমা দেওয়ার সমস্ত নথিপত্র যাচাইয়ের পর যদি আপনাকে বৈধ বলে প্রমাণিত করা হয়, তাহলে আপনার নামের পাশে থাকা Deleted লেখাটি তুলে দেওয়া হবে এবং আপনাকে বৈধ ভোটার হিসেবে গণ্য করা হবে ।
অফলাইনে ভোটার তালিকায় নাম তোলার পদ্ধতি
অফলাইনে ভোটার তালিকায় নাম তুলতে হলে আপনাকে জেলা নির্বাচন দপ্তর (DEO – District Election Officer) , স্থানীয় নির্বাচন অফিস অথবা আপনার এলাকার BLO এর কাছে আবেদন করতে হবে । আবেদনের সঙ্গে আপনার সঠিক পরিচয় পত্র, ঠিকানার প্রমাণসহ প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।
আবেদন করার কয়েক দিনের মধ্যে আপনাকে ডাকা হতে পারে অথবা কর্তৃপক্ষ আপনার তথ্য যাচাই করতে পারে। সে সময় আবেদন ফরমের সঙ্গে জমা দেওয়া নথিগুলোর মূল কপি অবশ্যই আপনার সঙ্গে নিয়ে যেতে হবে, যাতে প্রয়োজনে তা DEO দেখতে চাইতে পারে ।
সমস্ত নদীপত্র যাচাই করে যদি কর্তৃপক্ষ আপনাকে বৈধ ভোটার হিসেবে যুক্ত বলে মনে করে, তাহলে পরবর্তী আপডেট এবার চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম পুনরায় অন্তর্ভুক্ত করা হবে।
সবশেষে বলা যায়, West Bengal Voter list Under Adjudication বা Deleted লেখা দেখে ভয় পাওয়ার কোন কারণ নেই । এর অর্থ হলো আপনার তথ্য যাচাই-বাছাই চলছে অথবা কোন কারণে নাম সাময়িকভাবে বাদ পড়েছে। আপনি যদি যোগ্য ও বৈধ গটার হয়ে থাকেন, তাহলে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সহজেই পুনরায় নাম অন্তর্ভুক্ত করা সম্ভব। অনলাইন বা অফলাইন উভয় পদ্ধতিতে আবেদন করা যায়। তাই আতঙ্কিত না হয়ে সঠিকভাবে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করুন এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিন।
Deleted হলে কি করতে হবে ?
Form 6 পূরণ করে নতুন করে আবেদন করতে হবে অথবা প্রয়োজনে নির্বাচন দপ্তরে লিখিত আবেদন জমা করতে হবে ।
অনলাইনে আবেদন করা যাবে কি ?
হ্যাঁ, সরকারি ভোটার পরিষেবা পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে।
আবেদন করার কতদিন পরে নাম উঠবে ?
যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বৈধ ভোটার হিসেবে প্রমাণিত হলে পরবর্তী আপডেট বা চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হতে পারে ।