SSC CHSL Typing Test Exemption 2026 নিয়ে বড় একটি আপডেট প্রকাশ করেছেন Staff Selection Commission । PwD প্রার্থীদের জন্য টাইপিং টেস্ট দেওয়া লাগবে না কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্ট কি লাগবে এবং এর শেষ তারিখ সম্পর্কে বিস্তারিত জানুন
স্টাফ সিলেকশন কমিশন (SSL) COMBINED HIGHER SECONDARY (10+2) LEVEL EXAMINATION-2025 এর পরীক্ষার্থীদের জন্য একটি নতুন সংশোধনী F. নং HQ-C1102/9/2025-C-1 বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যারা শারীরিক প্রতিবন্ধী (PWD) , তাদের জন্য টাইপিং টেস্টে বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে । এই নিয়মের জন্য অনেক (PWD) প্রার্থী উপকৃত হবেন। নতুন আপডেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো ।

📌SSC CHSL Typing Test Exemption 2026 এর নতুন নিয়ম
নতুন সংশোধিত F. নং HQ-C1102/9/2025-C-1 নিয়ম অনুযায়ী, যেসব প্রার্থীরা শারীরিকভাবে প্রতিবন্ধী (PWD) বা যারা টাইপিং করতে অক্ষম, তারা টাইপিং টেস্ট থেকে ছাড় পেতে পারেন। তবে বিশেষ এই সুবিধা পাওয়ার জন্য প্রার্থীকে একটি বৈধ মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে। যে সার্টিফিকেটটি বিশেষ করে কোন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সিভিল সার্জন এর দ্বারা প্রদত্ত হতে হবে। এই নিয়মটি মূলত সেইসব প্রার্থীদের সাহায্য করার জন্য করা হয়েছে যারা বিশেষ করে শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্থায়ীভাবে টাইপিং করতে পারে না ।
👤নতুন নিয়মটি কাদের জন্য প্রযোজ্য ?
SSL এর নতুন সংশোধিত নিয়ম সবার জন্য প্রযোজ্য নয়। শুধুমাত্র নির্দিষ্ট কিছু প্রার্থী এই সুবিধা পেতে পারেন। নিচে বিস্তারিত দেয়া হলো:
- প্রার্থীকে PWD অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী হতে হবে.
- শারীরিক প্রতিবন্ধকতা এমন হতে হবে যাতে টাইপিং করা কোনভাবেই সম্ভব নয়
- একজন অনুমোদিত মেডিকেল অথরিটি থেকে প্রতিবন্ধী সার্টিফিকেট থাকতে হবে ।
নতুন সংশোধনী নিয়মে বিশেষভাবে বলা হয়েছে যারা দৃষ্টি প্রতিবন্ধী বা শ্রবণ প্রতিবন্ধীদের এই বিশেষ ছাড় থাকছে না ।
📄 প্রয়োজনীয় ডকুমেন্ট
SSC CHSL Typing Test Exemption 2026 এর সুবিধা পেতে গেলে প্রার্থীদের নিচের ডকুমেন্ট গুলি জমা দিতে হবে :
১. Medical Certificate – Civil Surgeon দ্বারা প্রদত্ত
2.Pwd certificate – অনুমোদিত মেডিকেল অথরিটি থেকে
3.Undertaking Form – নিজস্ব ঘোষণাপত্র
📧Email Process – কিভাবে আবেদন করবেন ?
প্রত্যেক প্রার্থীকে তাদের কাছাকাছি SSC regional office-এ emalil -এর মাধ্যমে ডকুমেন্ট গুলো পাঠাতে হবে । প্রতিটি অঞ্চলের জন্য আলাদা Email ID নির্ধারিত আছে । নিচে দেওয়া হলো –
| Region Name | Email ID |
| 1. Northern Region (NR) | ssceanrskilltest@gmail.com |
| 2. Central Region(CR) | ssccrchsl2025@gmail.com |
| 3. Eastern region (ER) | contactsscer-dopt@gov.in |
| 4. North Eastern Region (NER) | sscner.candidatecontact@gmail.com |
| 5. Madhya Pradesh Region (MPR) | sscraipurchsltier2@gmail.com |
| 6. Western Region (WR) | examinquirysscwr@gmail.com |
| 7. North Western Region (NWR) | sscnwrgoi@gmail.com |
| 8. Karnataka Kerala Region (KKR) | rdssckkr@nic.in |
| 9.Southern Region (SR) | sscsr.pwd@gmail.com |
যদি আপনি Eastern Region (west Bengal) প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে contactsscer-dopt@gov.in এই Email – এ আপনার ডকুমেন্ট পাঠাতে হবে।
প্রার্থীদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে সঠিক region অনুযায়ী Email-এ ডকুমেন্ট পাঠাতে হবে, না হলে চাকরি বাতিল হতে পারে।
Email পাঠানোর নিয়ম
- সব ডকুমেন্ট স্ক্যান করে pdf বানাতে হবে
- Email এর ভেতর Subject এ লিখুন “Typing Test Exemption Request”
- Emil body এর ভিতরে নিজের নাম ও রোল নম্বর লিখুন
- সব ডকুমেন্ট গুলো এক ফাইল করে Send করুন
SSC CHSL Typing Test Exemption 2026 – Undertaking Format ও সম্পূর্ণ তথ্য়
pwd প্রার্থীদের টাইপিং টেস্ট থেকে ছাড় পেতে হলে একটি Undertaking জমা দিতে হবে। নিচে SSC CHSL 2025 পরীক্ষার জন্য নির্ধারিত Undertaking– এর সম্পূর্ণ ফরম্যাট দেওয়া হলো :

উপরের Undertaking ফরম্যাটটি Staff Selection Commission কর্তৃক প্রকাশ করা হয়েছে । সঠিক তথ্য দিয়ে পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।
Undertaking ফরম্যাটটির মধ্যে প্রার্থীদের নিজেদের নাম , রোল নম্বর ও তারিখ বসিয়ে পূরণ করতে হবে।
👉ডকুমেন্ট জমা দেওয়ার শেষ তারিখ
09 April 2026 (দুপুর ১২ টা পর্যন্ত )
SSC স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে যদি কোন প্রার্থী সময় মত Email না পাঠায় অথবা Original Documents দেখাতে না পারে তাহলে তিনি চাকরির সুযোগ হারাবেন ।
এই নিয়মটি কেন PWD প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ?
এই নতুন নিয়মটি PWD প্রার্থীদের জন্য একটি বড় স্বস্তির খবর হতে চলেছে।শারীরিক প্রতিবন্ধকতার কারণে যারা টাইপিং টেস্টে অংশ নিতে সক্ষম নন, তারাও আসলে এখন সমানভাবে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এতে আর কেউ পিছিয়ে থাকবে না, সবাই সমানভাবে অংশ নিতে পারবে । এই নিয়মে পরীক্ষায় সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে।
SSC CHSL Typing Test Exemption 2026 নিয়মটি PWD প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বড় সুখবর। যারা এই সুবিধা পেতে চান, তাদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে সঠিক ডকুমেন্ট জমা করতে হবে। সঠিক নিয়ম মেনে আবেদন করলে সহজেই টাইপিং টেস্ট থেকে ছাড় পাওয়া যেতে পারে ।