RRB ALP Short Notification 2026 Update সম্পর্কে জানুন। সম্ভাব্য ১১,১২৭ শূন্যপদ, আবেদন শুরুর তারিখ, যোগ্যতা ও সর্বশেষ আপডেট এখানে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে।
RRB ALP Short Notification 2026 Update: ১১,১২৭ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের সম্পূর্ণ গাইডলাইন
রেল চাকরির প্রস্তুতি নিচ্ছেন এমন প্রার্থীদের জন্য দারুন সুখবর এসেছে । সাম্প্রতিক RRB ALP Short Notification 2026 Update অনুযায়ী, সারাদেশে মোট ১১,১২৭ টি Assistant Loco Pilot (ALP) পদে নিয়োগ করা হবে । Railway Recruitment Bboard (RRB) -এর মাধ্যমে নিয়োগ করা হবে এবং দেশের বিভিন্ন জোনে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

এই নিয়োগটি 2026 সালের অন্যতম রেলের বড় সরকারি চাকরি সুযোগ হিসেবে ধরা যায়। দীর্ঘদিন ধরে ALP পদের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।
RRB ALP মোট শূন্যপদের সংখ্যা
RRB ALP Short Notification 2026 Update অনুযায়ী মোট শূন্যপদ ১১,১২৭ টি । এই পদগুলি আবার বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ।
- UR
- OBC
- SC
- ST
- EWS
প্রতিটি ক্যাটাগরির জন্য সরকারি সংরক্ষণ নীতি অনুসরণ করা হবে।
RRB ALP Notification অনুযায়ী নিয়োগের স্থানসমূহ
এই নিয়োগটি দেশের প্রায় ২৯ টি জোনে ২১ টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে ছেলেমেয়ে নেওয়ার সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বের করেছে। এর মধ্যে রয়েছে,
কলকাতা, শিলিগুড়ি, মালদহ, গুয়াহাটি, পাটনা, রাচি, চেন্নাই, আহমেদাবাদ, প্রয়াগরাজ, বেঙ্গলুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মজ:ফরপুর , সেকেন্দরাবাদ , আজমির, জম্বু-কাশ্মীর, চন্ডিগড়, ভোপাল, গোরক্ষপুর, তিরকান্তপুরম ।
মোট ২১ টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে ১১,১২৭ জন প্রার্থী নেয়া হবে।
👉অর্থাৎ আপনি ভারতের যেকোনো রাজ্য থেকে আবেদন করতে পারবেন ।
🎓শিক্ষাগত যোগ্যতা
Assistant Loco Pilot (ALP) পদের যত আবেদন করতে হলে প্রার্থীদের থাকতে হবে:
- মাধ্যমিক (10th) পাশ
- IIT(NCVT/SCVT) সার্টিফিকেট
গ্রহণযোগ্য কিছু IIT ট্রেড :
- ফিটার
- ইলেকট্রিশিয়ান
- ইন্সট্রুমেন্ট মেকানিক
- মিল রাইট মেন্টেন্যান্স মেকনিক
- মেকানিক রেডিও এণ্ড টি.ভি
- ইলেকট্রনিক্স মেকানিক
- মেকানিক মোটর ভেহিক্যাল
- ওয়ারম্যান
- ট্রাক্টর মেকানিক
- আর্মেচার এণ্ড কয়েল ওয়াইন্ডার
মাধ্যমিক পাশে সংশ্লিষ্ট ট্রেডে এপ্রেন্টিসশিপ কোর্স পাস হলেও যোগ্য। পলিটেকনিক থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল বা ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাস হলেও আবেদন করার যোগ্য। ইলেকট্রিক্যাল,মেকানিক্যাল ,ইলেক্ট্রনিক্স বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি (বি.ই. বা,বি.টেক) কোর্স পাশ প্রার্থীরা ও আবেদন করতে পারবে ।
Assistant Loco Pilot (ALP) পদের জন্য বয়সসীমা
- নূন্যতম: ১৮ বছর
- সর্বচচ : ৩০ বছর
বিশেষ করে বয়স হতে হবে ১-৭-২০২৬ এর হিসাবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে । অর্থাৎ জন্ম তারিখ হতে হবে –
| প্রার্থী | বয়সসীমা |
| সাধারণ ও ই.ডব্লু .এস প্রার্থীদের জন্য | ২-৭-১৯৯৬ থেকে ১-৭-২০০৮ এর মধ্যে |
| ও.বি.সি প্রার্থীদের জন্য | ২-৭-১৯৯৩ থেকে ১-৭-২০০৮ এর মধ্যে |
| তপশিলী (এস. সি) প্রার্থীদের জন্য | ২-৭-১৯৯১ থেকে ১-৭-২০০৮ এর মধ্যে |
এছাড়া তপশিলীরা ৫ বছর ,ও. বি.সি`রা ৩ বছর বয়স পর্যন্ত,প্রতিবন্ধী আর রেলের কর্মী ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন।
💻প্রার্থী বাছাই বা নির্বাচন প্রক্রিয়া
RRB ALP Short Notification 2026 Update অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া টি মোট ৫টি ধাপের সম্পন্ন হবে:
1️⃣CBT-1(stage-1)
- প্রশ্ন:৭৫
- সময়: ৬০ মিনিট
বিষয় গুলো থাকবে :
- গণিত
- রিজনিং
- সাধারণ বিজ্ঞান
- সাধারণ জ্ঞান
৩ টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা হবে। বিশেষ করে জেনারেল ও ই .ডব্লিউ. এস প্রার্থীরা ৪০%, ও.বি.সি, তপশিলি হলে ৩০%, তপশিলি উপজাতি হলে ২৫ % নম্বর পেলে কোয়ালিফাই করতে পারবেন।
2️⃣ দ্বিতীয় ধাপের কম্পিউটার বেসড পরীক্ষায় থাকবে দুটি পার্ট: part-A ও part-B ।
Part-A:
- প্রশ্ন: ১০০
- সমায়: ৯০ মিনিট
- বিষয়: 1.গণিত 2.জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং 3.বেসিক সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং।
Part-B (Techical)
- প্রশ্ন: ৭৫
- সময়: ৬০ মিনিট
- ITI/প্রশ্ন হবে সংশ্লিষ্ট শাখার উপর ( ডিপ্লোমা ট্রেড ভিত্তিক প্রশ্ন )
3️⃣CBAT ( Aptitude Test)
শুধুমাত্র ALP পদের জন্য নেওয়া হবে।
- এখানে minimum 42 marks পেতে হবে।
- কোনো negative marking নেই
চূড়ান্ত ম্যাচ তালিকা তৈরি সময় দ্বিতীয় পর্যায়ের কম্পিউটার বেসড টেস্টের Part-A তে পাওয়া নম্বরের উপর ৭০% আর.সি.বি.এ.টি টেস্ট এর উপর ৩০% দেখা হবে।
4️⃣ ডকুমেন্ট ভেরিফিকেশন
সব পরীক্ষায় উত্তীর্ণ হলে ডকুমেন্ট যাচাই করা হবে ।
দুটি পার্টেই নেগেটিভ মার্কিং আছে। ৩টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা হবে। 👉Part-B Qualify করা বাধ্যতামূল।
5️⃣ মেডিকেল টেস্ট
ALP পদের জন্য কঠোর মেডিকেল পরীক্ষা হয়, বিশেষ করে চোখে দৃষ্টি খুব গুরুত্বপূর্ণ। দৃষ্টিশক্তি দরকার A-1. অর্থাৎ, দূরের বেলায় চশমা ছাড়া উভয় চোখে ৬/৬ , ৬/৬ , কাছের বেলায় চশমা ছাড়া উভয় চোখে ০.৬ ,০.৬
💰Assistant Loco Pilot (ALP) পদের জন্য বেতন কাঠামো
- বেসিক বেতন ₹১৯,৯০০ (Level-2)
- অতিরিক্ত সুবিধা:
DA
HRA
TA
👉 সব মিলিয়ে মোট বেতন ৩০০০০ + হতে পারে ।
💵আবেদন ফি
(সম্ভাব্য)
- Genarel/OBC : ₹ ৫০০
- SC/ST/Famale : ₹ ২৫০
👉 পরীক্ষায় অংশগ্রহণ করলে আংশিক রিফান্ড পাওয়া যেতে পারে
আবেদন করার জন্য এখানে ক্লিক করুনগুরুত্বপূর্ণ তথ্য
Notification No; CEN No. 01/2026 । পরীক্ষা ২০২৬ সালের মধ্যে অনুষ্ঠিত হবে।
সব মিলিয়ে RRB ALP Short Notification 2026 Update রেলের চাকরি প্রার্থীদের জন্য একটি বিশাল সুযোগ। ১১,১২৭ টি শূন্য পদ থাকায় সুযোগ যেমন বেশি, তেমনি প্রতিযোগিতা অনেক বেশি।
তাই যারা সত্যিই চাকরিটি পেতে চান তাদের জন্য এখন থেকে পরিকল্পনা করে পড়াশোনা শুরু করা উচিত। সঠিক প্রস্তুতি ও নিয়মিত প্র্যাকটিস থাকলে পরীক্ষার সফল হওয়া একদম সম্ভব।
RRB ALP Short Notification 2026 Update অনুযায়ী মোট কতটি শূন্য পদ রয়েছে ?
এই নিয়োগে মোট প্রায় 11,127 টি Assistant Loco Pilot (ALP) পদে নিয়োগ করা হবে।
RRB ALP পত্রের জন্য বয়স সীমা কত ?
সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণী জন্য বয়সের ছাড় রয়েছে ।
RRB ALP পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে ?
প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে আইটিআই (ITI) সার্টিফিকেট থাকতে হবে । কিছু ক্ষেত্রে ডিপমার ধারীরাও আবেদন করতে পারবে।
RRB ALP পদের বেতন কত ?
RRB ALP পদের বেতন ১৯,৯০০ । এছাড়া ও অন্যান্য ভাতা রয়েছে।
RRB ALP 2026-এ আবেদন কিভাবে করা যাবে ?
প্রার্থীরাRRB-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন (Apply Online) করতে পারবেন ।
RRB ALP নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে ?
নির্বাচন প্রক্রিয়ায় CBT-1,CBT-2(part A &B), CBAT, Document Verification এবং Medical Test অন্তর্ভুক্ত থাকবে ।