GPSC Gujarat Accounts Officer Recruitment 2026-এর ২০টি শূন্যপদে নিয়োগ শুরু হয়েছে। ৭ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। যোগ্যতা, বয়সসীমা, বেতন ও পরীক্ষার সম্পূর্ণ তথ্য এখানে দেখুন।
গুজরাট পাবলিক সার্ভিস কমিশন (GPSC) সম্প্রতি GPSC Gujarat Accounts Officer Recruitment 2026 সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে গুজরাট অ্যাকাউন্টস সার্ভিসে Accounts Officer (Class-2) পদে মোট ২০ জন প্রার্থীকে নিয়োগ করা হবে। যারা কমার্স বা হিসাববিজ্ঞানে পড়াশোনা করেছেন এবং একটি স্থায়ী সরকারি চাকরি খুঁজছেন, তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ।
অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৭ এপ্রিল ২০২৬ থেকে এবং চলবে ২১ এপ্রিল ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করুন।
GPSC Gujarat Accounts Officer Recruitment: সংক্ষিপ্ত বিবরণ
| সংগঠন | গুজরাট পাবলিক সার্ভিস কমিশন(GPSC) |
| পদের নাম | হিসাব রক্ষক কর্মকর্তা (হিসাব অধিকারী), শ্রেণী ২ |
| বিজ্ঞাপন নং | ০৬/২০২৬-২৭ |
| মোট শূন্যপদের সংখ্যা | ২০টি পোস্ট |
| কাজের বিভাগ | গুজরাট সরকারি চাকরি |
| আবেদনের মাধ্যম | অনলাইন |
| বেতন স্কেল | ₹৪৪,৯০০ – ₹১,৪২,৪০০ (Level-8) |
| অফিসিয়াল ওয়েবসাইট | gpsc.gujarat.gov.in |
GPSC Gujarat Accounts Officer এর জন্য শূন্যপদের বিবরণ
| বিভাগ | সাধারণ | ই ডব্লিউ এস | SEBC | এসসি | এসটি | মোট |
| পুরুষ/ সাধারন | ৮ | ১ | ৬ | ২ | ৩ | ২০ |
সংরক্ষিত বিভাগ, মহিলা প্রার্থী এবং PwD প্রার্থীদের জন্য অতিরিক্ত সুবিধা প্রযোজ্য।
GPSC Gujarat Accounts Officer Recruitment 2026:গুরুত্বপূর্ণ তারিখ
| অনলাইন আবেদন শুরুর তারিখ | ৭/ ৪/ ২০২৬ (১৩:০০ ঘটিকা ) |
| অনলাইন আবেদনের শেষ তারিখ | ২১/ ০৪/ ২০২৬ (২৩:৫৯ ঘটিকা ) |
| ফি প্রদানের শেষ তারিখ | ২২/০৪/২০২৬ |
| প্রিলিম পরীক্ষা | ৭ জুন ২০২৬ |
| দ্বিতীয় পেপার | ২৮ জুন ২০২৬ |
| মেইন পরীক্ষা | ১৩-১৬ ডিসেম্বর ২০২৬ (সম্ভাব্য) |
GPSC Gujarat Accounts Officer Recruitment 2026: বয়সসীমা
আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে:
- ন্যূনতম: ২০ বছর
- সর্বোচ্চ: ৩৭ বছর
বয়সে ছাড়:
- এসসি /এসটি/ এসইবিসি/ ই ডব্লিউএস (সংরক্ষিত পুরুষ): ৫ বছর
- এসসি /এসটি/ এসইবিসি/ ই ডব্লিউএস (সংরক্ষিত মহিলা): ১০ বছর
- PwD: ১০ বছর পর্যন্ত
শিক্ষাগত যোগ্যতা
এই পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:
- B.Com ডিগ্রি
- CA / ICWA (CMA) / Company Secretary
অতিরিক্ত যোগ্যতা:
- কম্পিউটার জ্ঞান
- গুজরাটি/হিন্দি ভাষায় দক্ষ
অভিজ্ঞতা : পূর্বের কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই।
নির্বাচন প্রক্রিয়া
নির্বাচন প্রক্রিয়াটি তিনটি ধাপে সম্পন্ন হবে:
- প্রিলিমিনারি পরীক্ষা: এদিকে একটি বাছাই পরীক্ষা যা দুটি পত্রের (সাধারণ জ্ঞান ও হিসাববিজ্ঞান/ নিরীক্ষা) সমন্বয়ে গঠিত। এর নম্বর চূড়ান্ত মেধাতালিকায় গণনা করা হয় না।
- মেইন পরীক্ষা: এটি একটি লিখিত পরীক্ষা, যেখানে পাঁচটি পত্র থাকে (গুজরাটি ইংরেজি সাধারণ জ্ঞান হিসাববিজ্ঞান ও নিরীক্ষা I ও II) ।
- ইন্টারভিউ: মূল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য একটি ব্যক্তিত্ব পরীক্ষা।
- নথি যাচাই: যোগ্যতা ও সনদপত্র যাচাই করা জন্য।
👉 চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে মেইন ও ইন্টারভিউ নম্বরের ভিত্তিতে।
GPSC Gujarat Accounts Officer Recruitment 2026: পরীক্ষার প্যাটার্ন
🔹 প্রিলিম:
- মোট নম্বর: ৪০০
- General Studies – ২০০
- Accounts & Audit – ২০০
🔹 মেইন:
- Gujarati – ১৫০
- English – ১৫০
- General Studies – ২০০
- Accounts & Audit (২টি পেপার) – ৪০০
👉 প্রতিটি পেপারের সময়: ৩ ঘণ্টা
🔹 ইন্টারভিউ:
১০০ নম্বর
বেতন কাঠামো
- বেতন ম্যাট্রিক্স স্তর: স্তর- ৮
- বেতন স্কেল: ₹৪৪,৯০০ – ₹১,৪২,৪০০
- অন্যান্য ভাতা: মহার্ঘ ভাতা (ডিএ ), বাড়ি ভাড়া ভাতা (এইচআরএ), ভ্রমণ ভাতা (টিএ) এবং গুজরাট সরকারের নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা।
GPSC Gujarat Accounts Officer Recruitment 2026: আবেদন পদ্ধতি
এই GPSC Gujarat Accounts Officer Recruitment 2026-এ আবেদন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- অফিসিয়াল OJAS ওয়েবসাইটে যান: https:// gpsc-ojas.gujrata.gov.in ।
- “অনলাইন অ্যাপ্লিকেশন” মেনুটি খুজুন এবং “আবেদন করুন” লিঙ্কে ক্লিক করুন।
- অ্যাকাউন্টস অফিসার, ক্লাস-2 পদের জন্য বিজ্ঞাপন নং ০৬/ ২০২৬-২৭ নির্বাচন করুন।
- আবেদনপত্র পূরণ করুন।
- ডকুমেন্ট আপলোড করুন ।
- নির্ধারিত ফরম্যাটে আপনার ছবি ও স্বাক্ষর আপলোড করুন।
- আবেদনপত্রটি জমা দিন এবং আবেদন নম্বরটি লিখে রাখুন।
- ফি প্রদান করুন
- সাবমিট করে প্রিন্ট করে সংরক্ষণ করে রাখুন।
গুরুত্বপূর্ণ লিংক
| অফিসিয়াল বিজ্ঞপ্তি | বিজ্ঞপ্তি ডাউনলোড করুন |
| অনলাইনে আবেদন করুন। | এখানে ক্লিক করুন |
| অফিসিয়াল ওয়েবসাইট | এখানে ক্লিক করুন |
| আরও চাকরির খবর পেতে | এখানে ক্লিক করুন |
কেন এই চাকরিটি গুরুত্বপূর্ণ?
বর্তমান সময়ে একটি স্থায়ী সরকারি চাকরি পাওয়া অনেকটাই কঠিন। সেই জায়গায় এই নিয়োগ প্রক্রিয়াটি প্রার্থীদের জন্য একটি বড় সুযোগ এনে দিয়েছে। বিশেষ করে যারা অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ডের, তাদের জন্য এটি একটি সম্মানজনক পদ।
এই চাকরিতে ভালো বেতন, চাকরির নিরাপত্তা এবং ভবিষ্যতে উন্নতির সুযোগ রয়েছে।যোগ্য প্রার্থীরা সময় নষ্ট না করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করুন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করুন।
FAQ (প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী)
GPSC Gujarat Accounts Officer Recruitment 2026-এ আবেদন কবে থেকে শুরু হয়েছে?
এই নিয়োগে অনলাইন আবেদন শুরু হয়েছে ৭ এপ্রিল ২০২৬ থেকে।
GPSC Gujarat Accounts Officer Recruitment 2026-এ আবেদন করার শেষ তারিখ কবে?
আবেদন করার শেষ তারিখ ২১ এপ্রিল ২০২৬ (রাত ১১:৫৯ পর্যন্ত)।
GPSC Gujarat Accounts Officer Recruitmentমোট কতটি শূন্যপদ রয়েছে?
এই নিয়োগের মাধ্যমে মোট ২০টি Accounts Officer (Class-2) পদে নিয়োগ করা হবে।
GPSC Accounts Officer Recruitment মোট কতটি শূন্যপদ রয়েছে?
এই নিয়োগের মাধ্যমে মোট ২০টি Accounts Officer (Class-2) পদে নিয়োগ করা হবে।
GPSC Accounts Officer পদের জন্য বয়সসীমা কত?
বেদনের শেষ তারিখ ২১/ ৪ / ২০২৬ অনুযায়ী বয়স সীমা 20 থেকে 37 বছর।
GPSC Accounts Officer পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কী?
প্রার্থীদের B.Com ডিগ্রি অথবা CA / ICWA (CMA) / Company Secretary যোগ্যতা থাকতে হবে।
GPSC Accounts Officer পদের জন্য বেতন কত দেওয়া হবে?
নির্বাচিত প্রার্থীরা ₹৪৪,৯০০ থেকে ₹১,৪২,৪০০ (Level-8) বেতন পাবেন, সাথে অন্যান্য ভাতা।