SSF Constable Tradesman Recruitment 2026-এ নাপিত ও ধোপা পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন করার আগে যোগ্যতা, তারিখ, বেতন ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সচিবালয় নিরাপত্তা বাহিনী (এসএসএফ) SSF Constable Tradesman Recruitment 2026-এর বিজ্ঞপ্তি প্রকাশিত। এই নিয়োগে যোগ্য ভারতীয় পুরুষ প্রার্থীরা কনস্টেবল (নাপিত) ও (ধোপা) পদে আবেদন করতে পারবেন। মোট ১০টি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন নেওয়া হবে নির্ধারিত সময়ের মধ্যে।

SSF Constable Tradesman Recruitment 2026 এর সংক্ষিপ্ত বিবরণ
এসএসসি কনস্টেবল ২০২৬ এর শূন্যপদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । যে সব প্রার্থীরা দশম শ্রেণী পাশ করেছেন ,৩০ মার্চ২০২৬ থেকে আবেদন করতে পারবেন ২৮শে এপ্রিল ২০২৬ পর্যন্ত। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। এসএসএফ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর প্রতিষ্ঠানসমূহের নিরাপত্তা প্রদানের জন্য দায়ী। এটি একটি কেন্দ্রীয় সরকারের চাকরি দশম শ্রেণী পাস পরীক্ষার্থীদের জন্য একটি ভালো সুযোগ।
গুরুত্বপূর্ণ তথ্যগুলো এক নজরে
| বিবরণ | বিস্তারিত |
| সংগঠন | সচিবালয় নিরাপত্তা বাহিনী(এসএসএফ ) |
| নিয়োগের নাম | এসএসএফ কনস্টেবল নিয়োগ ২০২৬ |
| পদের নাম | কনস্টেবল (নাপিত),কনস্টেবল(ধোপা) |
| মোট শূন্যপদ | ১০ টি পোস্ট |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
| কাজের স্থান | সারা ভারত |
| বেতন স্কেল | ₹১৯,৯০০ – ₹৬৩,২০০ |
| অফিসিয়াল ওয়েবসাইট | itbpolice.nic.in |
আবেদনের তারিখ
SSF Constable Tradesman Recruitment 2026- এর আবেদন প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে করতে হবে।নিচে আবেদনের তারিখগুলো দেওয়া হলো।
- অনলাইন আবেদন শুরু: ৩০ মার্চ ২০২৬ এবং
- আবেদন করার শেষ তারিখ: ২৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত
আবেদন ফি
| বিভাগ | ফি |
| UR/OBC/EWS | ₹১০০ |
| SC/ST | কোনো ফি নেই |
| প্রাক্তন সৈনিক | কোনো ফি নেই |
বয়সের সময়সীমা
- ন্যূনতম বয়স: ১৮ বছর
- সর্বোচ্চ বয়স: ২৩ বছর
বিশেষ করে যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী আছেন সরকারী নিয়ম অনুযায়ী সেই সব প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
SSF Constable Tradesman পদের বিবরণ
| পদের নাম | মোট শূন্যপদ |
| কনস্টেবল (নাপিত) | ০৩ জন |
| কনস্টেবল (ধোপা) | ০৭ জন |
| মোট শূন্যপদের সংখ্যা | ১০ জন |
শিক্ষাগত যোগ্যতা
SSF Constable Tradesman Recruitment 2026- এ আবেদন করার জন্য প্রার্থীদের যে যোগ্যতা থাকতে হবে :
- স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন (১০ম শ্রেণি) পাশ হতে হবে
- সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা থাকতে হবে (ট্রেড টেস্টের মাধ্যমে যাচাই করা হবে)
প্রার্থী নির্বাচন প্রক্রিয়া
SSF Constable Tradesman Recruitment 2026- এর নির্বাচন প্রক্রিয়ার কয়েকটি ধাপ রয়েছে:
1.শারীরিক পরীক্ষা (PET/PST): ১.৬ কিলোমিটার দৌড় কিলোমিটার দৌড় 7 মিনিট 30 সেকেন্ডের মধ্যে সম্পন্ন করতে হবে। লং জাম্প ১১ ফুট , হাই জাম্প ৩.৫ ফুট (৩ বার চেষ্টার সুযোগ থাকবে এ)।
2.লিখিত পরীক্ষা:
- মোট নম্বর ৫০ ।
- সময় থাকবে ১ ঘণ্টা
- বিষয়সমূহ থাকবে , সাধারণ জ্ঞান ,প্রাথমিক গণিত ,যুক্তিবিদ্যা ,হিন্দি /ইংরেজি
- প্রার্থীরা হিন্দি বা ইংরেজিতে যে কোন একটি ভাষায় ১০ টি প্রশ্নের উত্তর দিতে পারবেন
3. ট্রেড টেস্ট : মোট নম্বর 50 এর মধ্যে(উত্তীর্ণ হওয়ার জন্য নূন্যতম 50% নম্বর পেতে হবে )। বিশেষ করে যারা নপিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ,চুলকাটা এবং যন্ত্রপাতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে ।আর ধোপা ক্যাটাগরিতে আবেদন করবে তাদের , কাপড় ধোয়া ,ইস্ত্রি করা সম্পর্কে জ্ঞান থাকতে হবে
4.নথি যাচাইকরণ এবং 5. মেডিকেল পরীক্ষা
প্রতিটি ধাপে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।
বেতন কাঠামো
নির্বাচিত প্রার্থীরা সপ্তম বেতন কমিশন অনুযায়ী বেতন পাবেন।
- বেতন স্তর: Level-2
- মাসিক বেতন: ₹১৯,৯০০ – ₹৬৩,২০০
এছাড়াও অন্যান্য ভাতা প্রযোজ্য থাকবে।
কীভাবে অনলাইনে আবেদন করবেন ?
SSF Constable Tradesman Recruitment 2026-এ আবেদন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- অফিসিয়াল ওয়েবসাইটে যান : recruitment.itbpolice.nic.in
- সংশ্লিষ্ট নিয়োগ লিঙ্কে ক্লিক করুন।
- একটি বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধনটি পুরন করুন।
- নতুন করে রেজিস্ট্রেশন করুন।
- লগইন করে ফর্ম পূরণ করুন ।
- ব্যক্তিগত শিক্ষাগত এবং বিভাগীয় বিবরণ সমাধানে পূরণ করুন।
- প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন এবং সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি আপলোড করুন।
- আবেদন ফি প্রদান করুন।
- ফর্ম সাবমিট করে ভবিষ্যতের জন্য আবেদন পত্রটি প্রিন্ট করে রাখুন।
আবেদনের লিঙ্ক
| বর্ণনা | লিঙ্ক |
| অনলাইনে আবেদন করুন | এখানে ক্লিক করুন |
| অফিসিয়াল ওয়েবসাইট | এখানে ক্লিক করুন |
FAQs (প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন)
SSF Constable Tradesman Recruitment 2026-এ আবেদন কবে থেকে শুরু হয়েছে ?
৩০ মার্চ ২০২৬ থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদন করার শেষ তারিখ কবে ?
২৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত এসএসএফ কনস্টেবল পদে অনলাইনে আবেদন করতে পারবেন।
মোট কতটি শূন্য পদ রয়েছে ?
এসএসএফ কনস্টেবল পদের জন্য মোট ১০ টি শূন্য পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন ?
প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন (১০ম শ্রেণি) পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা থাকতে হবে।
কোন কোন পদের জন্য নিয়োগ করা হবে ?
কনস্টেবল (নাপিত) এবং কনস্টেবল (ধোপা) পদে নিয়োগ করা হবে।
সব মিলিয়ে, SSF Constable Tradesman Recruitment 2026-একটি ভালো সুযোগ তাদের জন্য যারা, কম শিক্ষাগত যোগ্যতায় সরকারি চাকরি খুঁজছেন। সীমিত শূন্যপদ থাকায় প্রতিযোগিতা অনেক বেশি হতে পারে, তাই দ্রুত এবং সঠিকভাবে আবেদন করা গুরুত্বপূর্ণ।